এশিয়া পোস্টের শুভ উদ্বোধনে কেক কেটে শুভকামনা জানাল জবিসাস

‘নিরপেক্ষ সাংবাদিকতার অঙ্গীকার’ স্লোগানকে সামনে রেখে যাত্রা শুরু করা এশিয়া পোস্টের শুভ উদ্বোধন উপলক্ষে কেক কেটে শুভকামনা জানিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (জবিসাস)।
সোমবার (১১ মে) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের বিবিএ ভবনের নিচে দেশের বিভিন্ন স্বনামধন্য গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের উপস্থিতিতে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে এশিয়া পোস্টের জবি প্রতিনিধি মো শাহরিয়াজ আহম্মদের সঞ্চালনায় উপস্থিত সাংবাদিকরা এশিয়া পোস্টের উত্তরোত্তর সফলতা কামনা করেন।
এ সময় জবি সাংবাদিকরা বলেন, বস্তুনিষ্ঠ ও সাহসী সাংবাদিকতার মাধ্যমে এশিয়া পোস্ট দ্রুত গণমানুষের আস্থার জায়গা তৈরি করবে বলে আমরা বিশ্বাস করি। সত্য প্রকাশ ও জনস্বার্থে কাজ করার ধারাবাহিকতা বজায় রেখে সংবাদমাধ্যমটি সামনের দিনে আরও এগিয়ে যাবে এটাই প্রত্যাশা।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্য ডেইলি স্টার প্রতিনিধি রাকিব মাধবর বলেন, সত্য ও নিরপেক্ষতার জায়গা থেকে এশিয়া পোস্ট দায়িত্বশীল সাংবাদিকতার নতুন দৃষ্টান্ত স্থাপন করবে বলে আমরা আশাবাদী। তরুণ সাংবাদিকদের অংশগ্রহণে গণমাধ্যমটি দেশ ও সমাজের গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরবে।
জবির স্টার নিউজ প্রতিনিধি জুয়েল রানা বলেন, গণমাধ্যমের এই প্রতিযোগিতামূলক সময়ে এশিয়া পোস্ট বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে পাঠকের আস্থা অর্জন করবে বলে আমরা বিশ্বাস করি। দেশ, সমাজ ও মানুষের কথা তুলে ধরার ক্ষেত্রে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ছাত্রশক্তির আহ্বায়ক ফয়সাল মুরাদ বলেন, সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি সমাজের প্রতি একটি দায়িত্ব। এশিয়া পোস্ট সত্য ও নিরপেক্ষতার জায়গা ধরে রেখে সাহসী সাংবাদিকতার মাধ্যমে সামনে এগিয়ে যাবে বলে আশা করি। নতুন এই যাত্রার জন্য আন্তরিক শুভকামনা রইলো।
উল্লেখ্য, এশিয়া পোস্টের এই যাত্রায় বিশ্ববিদ্যালয়ের সামাজিক, সাংস্কৃতিক ও ছাত্রসংগঠনগুলোর নেতারা শুভকামনা জানিয়েছেন সরাসরি এবং তাদের ফেইসবুক মাধ্যমে।