logo
Advertisement

২০২৭ সালের দাখিল পরীক্ষার নির্বাচনী পরীক্ষার তারিখ ঘোষণা

এশিয়া পোস্ট প্রতিবেদক
২০২৭ সালের দাখিল পরীক্ষার নির্বাচনী পরীক্ষার তারিখ ঘোষণা
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। ছবি: ওয়েবসাইট থেকে নেওয়া

২০২৭ সালের দাখিল পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা ও ফরম পূরণের সময়সূচি ঘোষণা করেছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড।

Advertisement

আগামী ১১ অক্টোবর থেকে নির্বাচনী পরীক্ষা শুরু হয়ে ১০ নভেম্বরের মধ্যে শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া পরীক্ষার্থীদের ফরম পূরণ আগামী ১৬ নভেম্বর থেকে শুরু হবে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. ফারুক আহম্মেদ স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মাদ্রাসা শিক্ষা বোর্ডের আওতাধীন দাখিল স্তরের সকল শিক্ষা প্রতিষ্ঠানকে ২০২৭ সালের দাখিল পরীক্ষায় অংশগ্রহণেচ্ছুক শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা আগামী ১১ অক্টোবর থেকে ১০ নভেম্বরের মধ্যে সম্পন্ন করে ফলাফল প্রকাশ করতে হবে।

এতে আরও বলা হয়, দাখিল পরীক্ষার ফরম পূরণ আগামী ১৬ নভেম্বর থেকে শুরু হবে। ফরম পূরণের সময়সূচিসহ পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি যথাসময়ে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে।