ডাকসুতে ঢুকে জিন্নাহর ছবি ছিঁড়লেন ঢাবি শিক্ষার্থী
এশিয়া পোস্ট প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভবনের সংগ্রহশালায় রাখা পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নাহর একটি বিতর্কিত ছবি ছিঁড়ে ফেলার ঘটনা ঘটেছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু তৈয়ব হাবিলদার ডাকসুতে প্রবেশ করে সংগ্রহশালায় থাকা জিন্নাহর ছবিটি খুলে নেন। পরে ছবিটি মেঝেতে আছাড় দিয়ে ভেঙে ছিঁড়ে ফেলেন তিনি।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, ছবিটি ভেঙে ফেলার সময় ডাকসু ভবনে উপস্থিত কয়েকজন শিক্ষার্থী বিষয়টি প্রত্যক্ষ করেন।
ঘটনাটি নিয়ে ডাকসু ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের মধ্যে আলোচনা চলছে।

