শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে সংশোধিত নীতিমালা প্রকাশ

বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি ও পদায়নের আবেদন দ্রুত নিষ্পত্তিতে সংশোধিত নীতিমালা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।
নতুন নীতিমালায় বদলির আবেদনের ক্ষেত্রে চাকরির মেয়াদ, পারিবারিক পরিস্থিতি, স্বামী-স্ত্রীর কর্মস্থল, অবসর প্রস্তুতিমূলক ছুটির আগের সময়সহ বিভিন্ন বিষয় বিবেচনার কথা বলা হয়েছে।
নতুন নীতিমালা প্রকাশের এক মাসের মাথায় ফের সংশোধন এতে তা আবার প্রকাশ করা হলো।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সংশোধিত এ নীতিমালা প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।
এতে বলা হয়, বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নের আবেদন দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে এ নীতিমালা জারি করা হলো।
বিভিন্ন সরকারি কলেজে কর্মরত শিক্ষক-কর্মকর্তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে ও প্রশাসনিক প্রয়োজনে বদলি-পদায়নের ক্ষেত্রে এ নীতিমালা প্রযোজ্য হবে। সরকার জনস্বার্থে যে কোনো সময় যেকোনো শিক্ষক-কর্মকর্তাকে যেকোনো পদে-কর্মস্থলে বদলি-পদায়ন করতে পারবে।
নীতিমালা