logo
Advertisement

একাদশে ভর্তি আবেদনের ফল প্রকাশ আগামীকাল

এশিয়া পোস্ট প্রতিবেদক
এশিয়া পোস্ট প্রতিবেদক
একাদশে ভর্তি আবেদনের ফল প্রকাশ আগামীকাল
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা। ছবি : ডেইলি ক্যাম্পাস থেকে নেওয়া

একাদশ শ্রেণিতে ভর্তিতে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ হবে আগামীকাল (১৬ সেপ্টেম্বর) বুধবার রাত ৮টায়। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ঢাকার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রটি জানায়, একাদশ শ্রেণিতে ভর্তিচ্ছুদের অনলাইনে ভর্তি আবেদন শেষ হয়েছে গত রোববার (১৩ সেপ্টেম্বর) রাত ৮টায়। এ সময়ের মধ্যে ভর্তি হতে অনলাইনে আবেদন করেছেন ৯ লাখ ৯৫ হাজার ২৩৪ জন শিক্ষার্থী। এসব আবেদন থেকে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে আগামীকাল বুধবার রাত ৮টায়।

একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তি আবেদন শুরু হয় গত ২ সেপ্টেম্বর। ভর্তি নির্দেশিকা অনুসরণ করে একজন শিক্ষার্থী সর্বনিম্ন ৫টি এবং সর্বোচ্চ ১০টি কলেজ বা সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানে আবেদনের সুযোগ পেয়েছেন।

তথ্য মতে, ফল প্রকাশের পর নির্বাচিত শিক্ষার্থীরা ভর্তি নিশ্চয়নের জন্য ১৮ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত সময় পাবে। নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি নিশ্চয়ন না করলে নির্বাচন ও আবেদন বাতিল হবে। শিক্ষার্থীদের পছন্দক্রম অনুযায়ী মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে ১৯ সেপ্টেম্বর রাত ৮টায়।

ছাত্র-ছাত্রীদের ভর্তি কার্যক্রম চলবে আগামী ২০ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত। এরপর আগামী ২৩ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে।