বিয়ে করছেন ডাকসু ভিপি সাদিক কায়েম

বিয়ের পিঁড়িতে বসছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি ও ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক সাদিক কায়েম। আগামী ১৩ মে বিবাহবন্ধনে আবদ্ধ হবেন তিনি।
বৃহস্পতিবার ( ৭ মে) বিকেলে ডাকসুর ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক এবং ছাত্রশিবিরের ঢাবি শাখার মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক মাজহারুল ইসলাম এশিয়া পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, সাদিক কায়েমের হবু স্ত্রীর নাম আনিকা ফরায়েজি। তিনি এমবিবিএস চিকিৎসক। তার বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায়। বাবা রিলায়েন্স গ্রুপের ভাইস চেয়ারম্যান এবং প্রবাসীবাংলা প্রোপার্টিজ লিমিটেডের চেয়ারম্যান। এ ছাড়া তিনি বেশ কিছু প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন।
বিয়ের আকদ অনুষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে হওয়ার সম্ভাবনা রয়েছে। পরে রাজধানীর একটি কনভেনশন সেন্টারে মূল আয়োজন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।