এমপিভুক্ত হলেন ৩৭৬ শিক্ষক-কর্মচারী

দেশের বেসরকারি স্কুল-কলেজে কর্মরত আরও ৩৭৬ জন শিক্ষক-কর্মচারীকে এমপিওভুক্ত করেছে সরকার। একই সঙ্গে ১ হাজার ৫৯৪ জন শিক্ষককে বিএড স্কেল এবং ৫ হাজার ৪৭৪ জন শিক্ষককে উচ্চতর গ্রেড বা টাইম স্কেল দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) এমপিও কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কোন অঞ্চলে কতজন পেলেন এমপিও
মাউশি জানিয়েছে, অঞ্চলভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি নতুন এমপিওভুক্ত হয়েছেন রাজশাহীতে, স্কুল পর্যায়ের ৭৫ জন এবং কলেজ পর্যায়ের ৩৪ জন। এ ছাড়া বিএড স্কেল পেয়েছেন ৩৩৩ জন। উচ্চতর গ্রেড বা টাইম স্কেল পেয়েছেন স্কুলের ৮৪৮ জন ও কলেজের ৭৪ জন।
ঢাকা অঞ্চলে নতুন এমপিও পেয়েছেন স্কুল পর্যায়ের ৪০ জন ও কলেজ পর্যায়ের ২৯ জন। বিএড স্কেল পেয়েছেন ২৫৫ জন। উচ্চতর গ্রেড বা টাইম স্কেল পেয়েছেন স্কুলের ৪৪৩ জন ও কলেজের ২০ জন।
রংপুর অঞ্চলে নতুন এমপিওভুক্ত হয়েছেন স্কুলের ৭৭ জন ও কলেজের ১০ জন। বিএড স্কেল পেয়েছেন ২৬৬ জন। উচ্চতর গ্রেড বা টাইম স্কেল পেয়েছেন স্কুলের ৬৭২ জন এবং কলেজের ৩২ জন।
খুলনা অঞ্চলে স্কুল ও কলেজ পর্যায়ে ১৪ জন করে মোট ২৮ জন নতুন এমপিওভুক্ত হয়েছেন। বিএড স্কেল পেয়েছেন ১৯৫ জন। উচ্চতর গ্রেড বা টাইম স্কেল পেয়েছেন স্কুলের ১ হাজার ২৩৩ জন এবং কলেজের ৪২ জন।
ময়মনসিংহে স্কুলের ৩৩ জন ও কলেজের দুজন, কুমিল্লায় স্কুলের আটজন ও কলেজের দুজন, চট্টগ্রামে স্কুলের পাঁচজন ও কলেজের তিনজন এবং সিলেটে স্কুলের তিনজন ও কলেজের দুজন নতুন এমপিওভুক্ত হয়েছেন।
এ ছাড়া বরিশাল অঞ্চলে নতুন এমপিও পেয়েছেন স্কুলের ১৭ জন ও কলেজের পাঁচজন। বিএড স্কেল পেয়েছেন ৮৪ জন। উচ্চতর গ্রেড বা টাইম স্কেল পেয়েছেন স্কুলের ৫৯০ জন ও কলেজের ৫৫ জন।
এদিকে এমপিও সংক্রান্ত ৩ হাজার ১৮৭টি আবেদন এখনও নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। এর মধ্যে স্কুল পর্যায়ের ২ হাজার ৪৯৩টি এবং কলেজ পর্যায়ের ৬৯৪টি আবেদন।
