logo

দুই ঘণ্টার মধ্যেই বেরোবির নতুন উপাচার্যের নিয়োগ বাতিল

দুই ঘণ্টার মধ্যেই বেরোবির নতুন উপাচার্যের নিয়োগ বাতিল
অধ্যাপক ড. মো. আনিসুর রহমান। ছবি : সংগৃহীত

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. আনিসুর রহমানকে। কিন্তু দুই ঘণ্টার মধ্যেই তাকে নিয়োগ দেওয়া সেই প্রজ্ঞাপন বাতিল করেছে শিক্ষা মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (১৪ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের (মাউশি) সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে অধ্যাপক ড. মো. আনিসুর রহমানকে বেরোবির উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়।

এর কিছু সময় পর শিক্ষা মন্ত্রণালয় থেকে আরেকটি প্রজ্ঞাপন জারি করা হয়। সেখানে তার নিয়োগ বাতিল কথা স্পষ্ট করা হয়।

জারি করা নতুন প্রজ্ঞাপনে বলা হয়, ‘শিক্ষা মন্ত্রণালয়ের অদ্য ১৪ মে ২০২৬ তারিখের ৩৭.০০.০০০০.০৭৯.১১.১৮১.২২-২০৬ এবং ৩৭.০০.০০০০.০৭৯.১১.১৮১.২২-২০৭ নম্বর স্মারকসমূহে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর সম্পর্কিত আদেশসমূহ এতদ্বারা বাতিল করা হলো।’

তবে কী কারণে তার নিয়োগ বাতিল করা হয়েছে, প্রজ্ঞাপনে এ বিষয়ে কোনো কারণ উল্লেখ করা হয়নি।