তিন দিনের বেশি ফাইল আটকে রাখা যাবে না: ঢাবি রেজিস্ট্রার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাজে গতিশীলতা আনয়নের জন্য তিন দিনের মধ্যে যে কোনো নথি ঊর্ধ্বতন কর্মকর্তার নিকট উপস্থাপনের নির্দেশনা প্রদান করেছেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুনসী শামস উদ্দীন আহম্মদ।
বুধবার (২৫ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস থেকে প্রকাশিত একটি অফিস আদেশে এ নির্দেশনা প্রদান করা হয়। এ ছাড়া আরও দুটি নির্দেশনা প্রদান করা হয়েছে।
ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুনসী শামস উদ্দীন আহম্মদ স্বাক্ষরিত অফিস আদেশে বলা হয়েছে, সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীরা (৩য় ও ৪র্থ) নির্ধারিত সময়ে অফিসে উপস্থিতি নিশ্চিত করার বিষয়ে অফিস প্রধানরা তার অধীনস্থদের অবহিত করবেন।
আদেশে আরও বলা হয়েছে, সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীদের (৩য় ও ৪র্থ) ছুটি ভোগের পূর্বে কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে।