ঢাবির বিজ্ঞান অনুষদের নতুন ডিন অধ্যাপক মোফাজ্জল হোসেন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. মোফাজ্জল হোসেনকে বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
বুধবার (১৫ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর হতে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জনসংযোগ দপ্তরের উপপরিচালক ফররুখ মাহমুদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩-এর প্রথম সংবিধির ১৭(২) ধারা অনুযায়ী তাকে বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন হিসেবে নিয়োগ দেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই নিয়োগ ১৫ এপ্রিল ২০২৬ তারিখ হতে কার্যকর হবে এবং অনধিক ৯০ (নব্বই) দিন অথবা নির্বাচিত ডিন দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত (যেটি আগে ঘটবে) বহাল থাকবে।
সম্প্রতি বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুস সালাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) পদে নিয়োগ লাভ করায় পদটি শূন্য হয়। এর পরিপ্রেক্ষিতে নতুন ডিন নিয়োগ দেওয়া হয়েছে।