logo

প্রতিষ্ঠানপ্রধান নিয়োগে মৌখিক পরীক্ষার নতুন সময় নির্ধারণ

এশিয়া পোস্ট প্রতিবেদক
এশিয়া পোস্ট প্রতিবেদক
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগে মৌখিক পরীক্ষার নতুন সময় নির্ধারণ
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) লোগো। ছবি: উইকিপিডিয়া

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধান, সহকারী প্রধান, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার ও সহকারী সুপার নিয়োগের মৌখিক পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছে।

আগামী ১ অক্টোবর থেকে এসব পদে মৌখিক পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। তবে অনিবার্য কারণে তা পিছিয়ে আগামী ১৫ অক্টোবর থেকে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মৌখিক পরীক্ষার সংশোধিত সময়সূচি পরবর্তীতে প্রকাশ করা হবে।