logo
Advertisement

ভর্তির জন্য বেশি আবেদন যে ১০ কলেজে

এশিয়া পোস্ট প্রতিবেদক
এশিয়া পোস্ট প্রতিবেদক
ভর্তির জন্য বেশি আবেদন যে ১০ কলেজে
ভর্তির জন্য সর্বোচ্চ আবেদন পাওয়া ১০ কলেজের তালিকা।

একাদশে ভর্তিতে ফল প্রকাশ করা হয়েছে বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত ৮ টায়। সারাদেশে শিক্ষার্থী ভর্তি যোগ্য কলেজ রয়েছে ৮ হাজার ১৮০ টি। এর মধ্যে ১১ টি কলেজে কোন ছাত্র-ছাত্রী ভর্তির জন্য আবেদন করেনি। আবেদন করলেও ফল প্রকাশের পর দেখা গেছে— ভর্তির জন্য কোন শিক্ষার্থী পায়নি ৩৭৮ টি কলেজ।

এদিকে শিক্ষা বোর্ড সূত্রে ভর্তির জন্য সর্বোচ্চ আবেদন পাওয়া ১০ টি কলেজের নাম জানা গেছে।

এসব কলেজের মধ্যে রয়েছে— সরকারি আনন্দ মোহন কলেজ (৯৮১ আসনের বিপরীতে ৩২৬৭৮ আবেদন), আদমজী ক্যান্টনমেন্ট কলেজ (২৩৭৯ আসনের বিপরীতে ৩২৬৪০), ঢাকা সিটি কলেজ (৪২৮০ আসনের বিপরীতে ৩১৯৫১), সরকারি বাংলা কলেজ (১৪৫০ আসনের বিপরীতে ৩০৭১৮), বিএফ শাহীন কলেজ (১৮২০ আসনের বিপরীতে ২৭৪৬৬), রাজশাহী গভমেন্ট সিটি কলেজ (১২০০ আসনের বিপরীতে ২২২৭১), রাজউক উত্তরা মডেল কলেজ (১৮২০ আসনের বিপরীতে ২১১২৬), চট্টগ্রাম সরকারি সিটি কলেজ (২৩০০ আসনের বিপরীতে ২০৮৫৫), বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ (১৮৮০ আসনের বিপরীতে ২০৬৫৬) ও সরকারি তোলারাম কলেজ (১৯৫০ আসনের বিপরীতে ২০১৮১ আবেদন)।

ফলাফলে প্রথম ধাপে কলেজ সিলেকশন পেয়েছে ৯ লাখ ৮০ হাজার ৮১৫ জন। আবেদনকারীদের মধ্যে ১৪ হাজার ৪১৫ জন ভর্তির জন্য কোন কলেজ সিলেকশন পাননি।

এদিকে সর্বোচ্চ ফল জিপি ৫ পেয়েও ভর্তির জন্য কোনো কলেজে মনোনীত হয়নি ২ হাজার ২০৫ জন শিক্ষার্থী।

যেভাবে ফলাফল দেখবেন

একাদশ শ্রেণির ভর্তির ফল অনলাইনে দেখতে শিক্ষার্থীদের প্রথমে একাদশ শ্রেণির ভর্তির ওয়েবসাইটে https://xiclassadmission.gov.bd/ প্রবেশ করতে হবে। এরপর হোমপেজে থাকা ‘ভিউ রেজাল্ট’ অপশনে ক্লিক করতে হবে।

পরে এসএসসি বা সমমান পরীক্ষার রোল নম্বর, শিক্ষা বোর্ডের নাম, পাসের সাল ও রেজিস্ট্রেশন নম্বর দিতে হবে। এরপর স্ক্রিনে প্রদর্শিত ক্যাপচা কোড পূরণ করে ‘সাবমিট’ করলে ফল দেখা যাবে। সেখানে শিক্ষার্থী কোন কলেজে ভর্তির জন্য নির্বাচিত হয়েছেন, তা জানা যাবে।