logo

মাস্টার্স শেষে এক মাসের মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ কুবি প্রশাসনের

মাস্টার্স শেষে এক মাসের মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ কুবি প্রশাসনের

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) যেসব শিক্ষার্থীর মাস্টার্স ফাইনাল পরীক্ষা শেষ হয়েছে, তাদের সর্বোচ্চ এক মাসের মধ্যে আবাসিক হল ত্যাগের নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সোমবার (২৭ এপ্রিল) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স কক্ষে প্রশাসনের সঙ্গে প্রক্টরিয়াল বডি ও প্রভোস্ট কমিটির মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় উপাচার্য হায়দার আলীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ সোলায়মান, প্রক্টর প্রফেসর ড. মো. আবদুল হাকিম, রেজিস্ট্রার প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেনসহ প্রক্টরিয়াল বডি ও প্রভোস্ট কমিটির সদস্যরা।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানায়, আবাসিক হলের সিট সংকট নিরসন এবং নিয়মতান্ত্রিক আবাসন ব্যবস্থা নিশ্চিত করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে হল না ছাড়লে পরবর্তী প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হতে পারে।

বিশ্ববিদ্যালয়ের আবাসিক শৃঙ্খলা বজায় রাখতে এ সিদ্ধান্ত কার্যকর ভূমিকা রাখবে বলে মনে করছে প্রশাসন।