logo

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন ২২ মার্চ

এশিয়া পোস্ট প্রতিবেদক
এশিয়া পোস্ট প্রতিবেদক
উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন ২২ মার্চ
ছবি: বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট থেকে নেওয়া

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ষষ্ঠ সমাবর্তন আগামী ২২ মার্চ অনুষ্ঠিত হবে। রোববার (২৭ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

রোববার বাউবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খানের নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।

উপাচার্যের সঙ্গে প্রতিনিধি দলে ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আনিসুর রহমান, প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম, ট্রেজারার অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) টি এম আহমেদ হুসেইন।

সাক্ষাৎকালে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান বাউবির বর্তমান অ্যাকাডেমিক কার্যক্রম, শিক্ষা অবকাঠামো এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা রাষ্ট্রপতির কাছে তুলে ধরেন।

তিনি বলেন, ‘দেশের বিশেষায়িত উন্মুক্ত ও দূরশিক্ষণ বিশ্ববিদ্যালয় হিসেবে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় দেশের বৃহৎ জনগোষ্ঠীর কাছে মানসম্মত, সাশ্রয়ী, কর্মমুখী ও জীবনব্যাপী শিক্ষার সুযোগ পৌঁছে দিতে কাজ করে যাচ্ছে।’