logo

গণহত্যা দিবসে ঢাবি ছাত্রদলের মোমবাতি প্রজ্বালন

গণহত্যা দিবসে ঢাবি ছাত্রদলের মোমবাতি প্রজ্বালন

‘গণহত্যা দিবস’ উপলক্ষ্যে মোমবাতি প্রজ্বালন, শ্রদ্ধাঞ্জলি অর্পণ এবং ১ মিনিট নীরবতা পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) অন্যতম সহযোগী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। 

বুধবার (২৫ মার্চ) রাত ১১টায় বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ ও গণ সমাধিতে উক্ত কর্মসূচি অনুষ্ঠিত হয়। 

ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেন, ‘৭১ আমাদের অস্তিত্ব, ‘২৪ আমাদের প্রেরণা দুইটি সংগ্রামের সকল শহীদদের আত্মত্যাগকে ধারণ করে সে আত্মত্যাগের অনুপ্রেরণায় আধুনিক, সাম্যের ও ন্যায়ের বাংলাদেশ গড়ে তুলতে আমরা গণতান্ত্রিক সরকারকে সর্বোচ্চ সহযোগিতার হাত বাড়িয়ে দিবো।

ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বলেন, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার মধ্যে দিয়ে ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর আমরা এই স্বাধীনতা অর্জন করেছি লক্ষ লক্ষ শহীদের আত্মত্যাগের মধ্য দিয়ে, আমরা তাকে অনুপ্রেরণা হিসেবে ধারণ করি। আমাদের সকল কার্যক্রমে তার প্রতিফলন আমরা দেখিয়ে যাবো এবং একটি সাম্য, গণতান্ত্রিক ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাবো।

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি মো. মাসুম বিল্লাহ, সহ-সভাপতি আনিসুর রহমান খন্দকার অনিক সহ বিশ্ববিদ্যালয় ও হল কমিটির শতাধিক নেতাকর্মী।