logo

এসএসসির মার্কশিট সংগ্রহ করতে যে তথ্য দিল ঢাকা বোর্ড

এসএসসির মার্কশিট সংগ্রহ করতে যে তথ্য দিল ঢাকা বোর্ড
ছবি: এশিয়া পোস্ট কোলাজ

চলতি ২০২৬ সালের এসএসসি পরীক্ষার মূল নম্বরপত্র (মার্কশিট) বিতরণ নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও অধ্যক্ষ বরাবর নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড, ঢাকা।

বুধবার বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত এ নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

নির্দেশনায় ২০২৬ সালে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের মূল নম্বরপত্র নির্ধারিত তারিখ অনুযায়ী বোর্ডের সনদ শাখা থেকে গ্রহণ করতে বলা হয়েছে। আগামী ৩ নভেম্বর হতে ১০ নভেম্বর পর্যন্ত ৪নং ভবনের ৫ম তলা তলা থেকে এসব নম্বরপত্র সংগ্রহ করা যাবে।

আরও বলা হয়- মুন্সিগঞ্জ, মাদারীপুর, ফরিদপুর জেলার নম্বরপত্র বিতরণ করা হবে ৩ নভেম্বর।

শরীয়তপুর, মানিকগঞ্জ জেলার শিক্ষাপ্রতিষ্ঠানের মার্কশিট পাওয়া যাবে ৪ নভেম্বর। গাজীপুর, রাজবাড়ী বিতরণ করা হবে ৫ নভেম্বর। নারায়নগঞ্জ, টাংগাইল জেলার শিক্ষাপ্রতিষ্ঠানের নম্বরপত্র বিতরণ করা হবে ৮ নভেম্বর। নরসিংদী, ঢাকা জেলা, গোপালগঞ্জ জেলার শিক্ষাপ্রতিষ্ঠানের নম্বরপত্র বিতরণ করা হবে ৯ নভেম্বর।

কিশোরগঞ্জ ও ঢাকা মহানগর জেলার শিক্ষাপ্রতিষ্ঠানের নম্বরপত্র আগামী ১০ নভেম্বর বিতরণ করা হবে।

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও অধ্যক্ষ বরাবর শিক্ষা বোর্ডের অফিস আদেশে আরো বলা হয়, শিক্ষাপ্রতিষ্ঠানের মূল নম্বরপত্র গ্রহণ করার জন্য বিভাগওয়ারী কতজন ছাত্র/ছাত্রী উত্তীর্ণ হয়েছে তার বিবরণসহ নিজে অথবা দায়িত্বশীল প্রতিনিধিকে প্রাধিকারপত্র দিয়ে তিনটি নমুনা স্বাক্ষর সত্যায়িতসহ মূল নম্বরপত্র গ্রহণ করতে হবে।

ভারপ্রাপ্ত প্রধানশিক্ষক/অধ্যক্ষ নিজের বা প্রেরিত প্রতিনিধির বেলায় উভয় ক্ষেত্রেই সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির/গভর্নিং বডির সিদ্ধান্তের কপিসহ মূল নম্বরপত্র গ্রহণের জন্য আবেদনের ওপর ম্যানেজিং কমিটির সভাপতি/গভর্নিং বডির চেয়ারম্যান অথবা সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসারের প্রতিস্বাক্ষর অবশ্যই আনতে হবে। অন্যথায় শিক্ষাবোর্ড মূল নম্বরপত্র প্রদান করবে না।