logo

এআইইউবিতে নবীনবরণ অনুষ্ঠিত

এআইইউবিতে নবীনবরণ অনুষ্ঠিত

নবাগত শিক্ষার্থীদের বরণ করে নিল বেসরকারি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি)। স্প্রিং ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নিয়ে গত শনিবার (৩১ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করেছিল কর্তৃপক্ষ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এআইইউবির ট্রাস্টি বোর্ডের প্রতিষ্ঠাতা সদস্য ও চেয়ারম্যান মিসেস নাদিয়া আনোয়ার। তিনি নবাগত শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান। এছাড়া ছাত্রছাত্রীদের শৃঙ্খলা, নিষ্ঠা ও সৃজনশীলতা বজায় রেখে এআইইউবিতে তাদের একাডেমিক যাত্রা শুরু করার জন্য উৎসাহিত করেন।

এ সময় উপস্থিত ছিলেন—প্রফেসর ড. মো. আব্দুর রহমান, প্রো-ভাইস চ্যান্সেলর; প্রফেসর ড. তাজুল ইসলাম, ডিন, ফ্যাকাল্টি অব আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস; প্রফেসর ড. আনোয়ার হোসেন, অ্যাডভাইজার ও ডিন (ইনচার্জ), ফ্যাকাল্টি অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন; প্রফেসর ড. এবিএম সিদ্দিক হোসেন, ডিন, ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারিং এবং মশিউর রহমান, সিনিয়র অ্যাসোসিয়েট প্রফেসর ও ডিন, ফ্যাকাল্টি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি; প্রফেসর ড. মঞ্জুর এইচ. খান, প্রক্টরসহ বিভিন্ন ফ্যাকাল্টির শিক্ষকরা। 

অনুষ্ঠানে বক্তারা নবীন শিক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। এছাড়া অফিস অব স্টুডেন্ট অ্যাফেয়ার্সের প্রতিনিধিরা শিক্ষার্থীদের জন্য একটি তথ্যবহুল সেশন পরিচালনা করেন।