logo
Advertisement

স্থগিত এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ করল চট্টগ্রাম বোর্ড

এশিয়া পোস্ট ডেস্ক
স্থগিত এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ করল চট্টগ্রাম বোর্ড
চট্টগ্রাম শিক্ষা বোর্ড। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের স্থগিত হওয়া পরীক্ষার সংশোধিত সময়সূচি প্রকাশ করা হয়েছে। নতুন সূচি অনুযায়ী, আগামী ২০ আগস্ট থেকে লিখিত পরীক্ষা শুরু হবে। একই সঙ্গে পরীক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় নির্দেশনাও দিয়েছে শিক্ষা বোর্ড।

Advertisement

চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের প্রকাশিত সংশোধিত রুটিন অনুযায়ী, স্থগিত হওয়া লিখিত পরীক্ষা ২০ আগস্ট শুরু হয়ে চলবে ৯ সেপ্টেম্বর পর্যন্ত।

পরীক্ষার সময়সূচি অনুযায়ী, সকালের শিফটের পরীক্ষা সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত এবং বিকেলের শিফটের পরীক্ষা দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে নির্ধারিত কক্ষে আসন গ্রহণ করতে হবে।

গত ৮ জুলাই থেকে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ছিল। তবে এ সময় দেশের অন্য সব শিক্ষা বোর্ডে পূর্বঘোষিত সূচি অনুযায়ী পরীক্ষা চলেছে।

সংশোধিত পূর্ণাঙ্গ সময়সূচির রুটিন দেখুন এখানে