logo

ফ্যাসিবাদী কায়দায় হামলা, ইন্টেরিমকে জবাব দিতে হবে: ডাকসু ভিপি

ফ্যাসিবাদী কায়দায় হামলা, ইন্টেরিমকে জবাব দিতে হবে: ডাকসু ভিপি

ইনকিলাব মঞ্চের বিক্ষোভে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে ফেসবুকে পোস্ট করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে দেওয়া পোস্টে তিনি লিখেছেন, শহীদ ওসমান হাদি হত্যার সুষ্ঠু বিচারের দাবিতে চলমান আন্দোলনে ইনকিলাব মঞ্চের আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হয়েছে। এছাড়া ইনকিলাব মঞ্চের ফাতেমা তাসনিম জুমা (মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক, ডাকসু), শান্তা আক্তার (সদস্য, জকসু), সালাউদ্দীন আম্মারসহ (জিএস, রাকসু) শতাধিক আহত।

‘শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকারীদের দৃষ্টান্তমূলক বিচারে সরকার ব্যর্থই কেবল হয়নি, উপরন্তু বিচারের দাবিতে আন্দোলনরতদের ওপর গুলিবর্ষণ ও হামলা করা হয়েছে।’

পোস্টে সাদিক কায়েম আরও লিখেছেন, ফ্যাসিবাদী কায়দায় এ ধরনের ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা জানাই। ইন্টেরিমকে জবাব দিতে হবে, কার মদদে, কার নির্দেশে এই হামলা হয়েছে? ওসমান হাদি হত্যার বিচারের দাবিকে এত ভয় কিসের? কে বা কারা জাস্টিসকে গলাচেপে হত্যা করতে চায়?