Advertisement

কোন বোর্ডে জিপিএ-৫ কত

এশিয়া পোস্ট নিউজ
কোন বোর্ডে জিপিএ-৫ কত
ছবি: সংগৃহীত

২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি), দাখিল ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। প্রকাশিত ফলাফলে পাসের হার এবং সর্বোচ্চ জিপিএ-৫ পাওয়ার দিক থেকে শিক্ষা বোর্ডগুলোর মধ্যে এগিয়ে ঢাকা।

Advertisement

সোমবার (১০ আগস্ট) সকালে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ফলাফল প্রকাশ করেন।

বোর্ডভিত্তিক প্রাপ্ত তথ্যে দেখা যায়, ঢাকা শিক্ষা বোর্ডে এবার পাসের হার ৭১.৬৩ শতাংশ। সর্বোচ্চ ৩৩ হাজার ২৫৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়ে এ বোর্ডে সাফল্য দেখিয়েছে।

দ্বিতীয় অবস্থানে থাকা যশোর বোর্ডে পাসের হার ৬৬.২৭ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ১১ হাজার ৪৭৮ জন।

কুমিল্লা বোর্ডে পাসের হার ৬৫.৪২ শতাংশ এবং জিপিএ-৫ অর্জন করেছেন ৯ হাজার ৮১৪ জন পরীক্ষার্থী।

রাজশাহী বোর্ডে পাসের হার ৬৩.৬৭ শতাংশ, তবে জিপিএ-৫ পাওয়ার দিক থেকে ঢাকার পরই দ্বিতীয় সর্বোচ্চ ১৬ হাজার ১১৩ জন শিক্ষার্থী জিপিএ পেয়েছেন এই বোর্ডে।

অন্যদিকে, দিনাজপুর বোর্ডে পাসের হার ৫৮.০৫ শতাংশের মতো হলেও জিপিএ-৫ প্রাপ্তিতে চমক দেখিয়েছে বোর্ডের শিক্ষার্থীরা। এ বোর্ডে ১৩ হাজার ৬৩৯ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছেন।

বরিশাল বোর্ডে পাসের হার ৬০.৩৫ শতাংশ হলেও জিপিএ-৫ পেয়েছেন ২ হাজার ৭৭৮ জন।

এছাড়া অন্যান্য বোর্ডের মধ্যে চট্টগ্রাম বোর্ডে পাসের হার ৫৯.৪৮ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ৯ হাজার ৩৯৮ জন, সিলেট বোর্ডে পাসের হার ৫৮.৩৩ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ৩ হাজার ৮৩৬ জন ও ময়মনসিংহ বোর্ডে পাসের হার ৫৭.৩৯ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ৫ হাজার ৭০০ জন।

সাধারণ বোর্ডের বাইরে মাদরাসা শিক্ষা বোর্ডে পাসের হার ৫৫.৪৯ শতাংশ, যেখানে জিপিএ-৫ পেয়েছেন ৬ হাজার ৭১৬ জন শিক্ষার্থী। আর কারিগরি শিক্ষা বোর্ডে ৫৮.২০ শতাংশ পাসের হারের বিপরীতে জিপিএ-৫ অর্জন করেছেন ৩ হাজার ৯৫১ জন।