logo
Advertisement

আলিমেও ক্লাস শুরুর তারিখ পেছাল

এশিয়া পোস্ট প্রতিবেদক
এশিয়া পোস্ট প্রতিবেদক
আলিমেও ক্লাস শুরুর তারিখ পেছাল
ছবি : গণমাধ্যম থেকে নেওয়া

একাদশ শ্রেণিতে ভর্তি নীতিমালা অনুযায়ী আগামী ২৩ সেপ্টেম্বরে শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস শুরু হওয়ার কথা ছিল। কিন্তু পবিত্র ফাতেহা ই ইয়াজদাহম উপলক্ষে ওই দিন শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি থাকায় মাদ্রাসায় একাদশ শ্রেণিতে (আলিমে) নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার।

বৃহস্পতিবার মাদ্রাসা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

এর আগে গতকাল বুধবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ড ঢাকা বিজ্ঞপ্তি দিয়ে একাদশ শ্রেণিতে কলেজে এক দিন পিছিয়ে ২৪ সেপ্টেম্বরে ক্লাস শুরুর কথা জানানো হয়েছে।