logo

প্রাথমিক বিদ্যালয়ে বৃহস্পতিবার থেকে ছুটি শুরু

প্রাথমিক বিদ্যালয়ে বৃহস্পতিবার থেকে ছুটি শুরু

পবিত্র রমজান ও পবিত্র ঈদুল ফিতরসহ বেশ কয়েকটি দিবস সামনে রেখে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছুটি ঘোষণা করা হয়েছে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দেওয়া প্রজ্ঞাপনে এ তথ্য জানিয়ে শিক্ষাপঞ্জি প্রকাশ করা হয়।
 
এতে বলা হয়, পবিত্র রমজান, শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব, শবে ক্বদর, (১৭ মার্চ), জুমাতুল বিদা (২০ মার্চ), ঈদ-উল ফিতর (২১ মার্চ), স্বাধীনতা ও জাতীয় দিবস (২৬ মার্চ) দিবস উপলক্ষে ১৯ ফেব্রুয়ারি থেকে ২৬ মার্চ পর্যন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয় ছুটি থাকবে।

পাশাপাশি ২৭ ও ২৮ মার্চ শুক্র ও শনিবার হওয়ায় ২৯ মার্চ রোববার থেকে ক্লাস শুরু হবে।