সরকারি-বেসরকারি স্কুল-কলেজের পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ

আদেশে মাউশি জানিয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের ২০ মের প্রজ্ঞাপনে নির্ধারিত পরীক্ষার সূচি পরিবর্তন করা হয়েছে। পূর্বঘোষিত সূচি অনুযায়ী, অর্ধবার্ষিক ও প্রাক্-নির্বাচনি পরীক্ষা ২৮ জুন থেকে শুরু হয়ে ১৩ জুলাই পর্যন্ত চলার কথা ছিল। তবে সংশোধিত সিদ্ধান্ত অনুযায়ী, পরীক্ষা ১ জুলাই (বুধবার) শুরু হবে এবং ১৬ জুলাই (বৃহস্পতিবার) শেষ হবে।
সরকারি ও বেসরকারি নিম্নমাধ্যমিক, মাধ্যমিক এবং স্কুল অ্যান্ড কলেজ পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ ও প্রধান শিক্ষকদের বাস্তবায়নের জন্য এ নির্দেশনা পাঠানো হয়েছে।
সরকারি ও বেসরকারি নিম্নমাধ্যমিক, মাধ্যমিক এবং স্কুল অ্যান্ড কলেজ পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের অর্ধবার্ষিক ও প্রাক-নির্বাচনী পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন এনেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১ জুলাই থেকে পরীক্ষা শুরু হয়ে ১৬ জুলাই শেষ হবে।
মঙ্গলবার (২৩ জুন) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করেছে।






