logo
Advertisement

ডিগ্রি প্রথম বর্ষের পরীক্ষার তারিখ পরিবর্তন

এশিয়া পোস্ট প্রতিবেদক
এশিয়া পোস্ট প্রতিবেদক
ডিগ্রি প্রথম বর্ষের পরীক্ষার তারিখ পরিবর্তন
ছবি: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে নেওয়া

পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আগামী ২৩ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষের পরীক্ষা এক দিন পিছিয়ে দেওয়া হয়েছে।

পরিবর্তিত সময়সূচি অনুযায়ী নির্ধারিত পরীক্ষা ২৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়।

এতে বলা হয়, পরীক্ষা শুরুর সময় দুপুর দেড়টা এবং পরীক্ষার সময় প্রশ্নপত্রে উল্লিখিত সময় অনুযায়ী অপরিবর্তিত থাকবে।

পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী অন্যান্য পরীক্ষার তারিখ ও সময়সূচি অপরিবর্তিত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।