এইচএসসির ফল পুনঃনিরীক্ষণের তারিখ ঘোষণা

আগামী ৩১ অক্টোবর শনিবার এইচএসসি ও সমমানের ফল প্রকাশিত হবে। এদিন বেলা ১১ টায় ফলাফলের বিস্তারিত জানিয়ে সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলন করা হবে।
ফল প্রকাশের পর দিন ১ নভেম্বর থেকে ৭ নভেম্বর পর্যন্ত এইচএসসি ও সমমানের ফল পুনঃনিরীক্ষণ করা যাবে।
বাংলাদেশ আন্ত:শিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সংবাদ বিজ্ঞপ্তিতে আজ মঙ্গলবার এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়- এইচএসসি ও সমমানের ফল প্রকাশের দিন পুনঃনিরীক্ষণ আবেদনের বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দেবে শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ।