১০ বছরে এইচএসসির ফলাফল পাসের হার সর্বনিম্ন

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে পাসের হার ৫২.১২ শতাংশ, যা গত ১০ বছরের মধ্যে সর্বনিম্ন। শনিবার (৩১ অক্টোবর) সচিবালয়ে ফল প্রকাশ করার পর এ চিত্র দেখা যায়।
এর আগের ১০ বছরের পরীক্ষাগুলোর মধ্যে করোনাকালে ২০২০ সালে শতভাগ শিক্ষার্থী অটোপাস করেছিল। তবে ২০২৫ সালের ফলাফলে ধস নামে।
পরিসংখ্যান অনুযায়ী, বিগত ১০ বছরের মধ্যে করোনাকালে পরীক্ষা হয়নি ২০২০ সালে। সেবার সবাইকে অটোপাস দিয়ে দেওয়ায় কেউ ফেল করেনি। এর বাইরে ২০১৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত ফলাফলে পাসের হার ৭৫ থেকে ৯৫ শতাংশের মধ্যে ওঠানামা করেছে।
আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের সময়ে ফলাফলে ধস নামে। ২০২৫ সালে পাসে হার নেমে আসে ৫৭ দশমিক ১২ শতাংশে, ফেল করে প্রায় ৪৩ শতাংশ শিক্ষার্থী।
চলবি বছর বিএনপি সরকারের সময়ে আজ প্রথমবারের মতো এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ হলো। এতে পাসের হার ১০ বছরে সর্বনিম্ন ৫২.১২ শতাংশ।
শিক্ষা বোর্ডগুলোর তথ্য অনুযায়ী, ২০১৬ সালে এইচএসসিতে পাসের হার ছিল ৭২ শতাংশ, ২০১৭ সালে ৬৬.৬৭ শতাংশ, ২০১৮ সালে ৬৪.৬৭ শতাংশ, ২০১৯ সালে ৭২ শতাংশ, ২০২০ সালে ১০০ শতাংশ, ২০২১ সালে ৯৫.৫৭ শতাংশ, ২০২২ সালে ৮৪.৩১ শতাংশ, ২০২৩ সালে ৭৪.৬৭ শতাংশ এবং ২০২৪ সালে ৭৫.৫৬ শতাংশ শিক্ষার্থী পাস করেন।
চলতি বছরের এইচএসসিতে ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেন ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী। আজ ফলাফল প্রকাশ অনুষ্ঠানে উদ্বোধনের পরপরই স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠান থেকে এবং অনলাইনে একযোগে ফল প্রকাশিত হবে। তিন উপায়ে ফলাফল দেখতে পারবেন শিক্ষার্থী।

