logo
Advertisement

মাদ্রাসার অধ্যক্ষ-সুপারদের জন্য বোর্ডের জরুরি নির্দেশনা

এশিয়া পোস্ট ডেস্ক
এশিয়া পোস্ট ডেস্ক
মাদ্রাসার অধ্যক্ষ-সুপারদের জন্য বোর্ডের জরুরি নির্দেশনা
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। ছবি: ওয়েবসাইট থেকে নেওয়া

২০২৭ সালের দাখিল ও আলিম পরীক্ষার খাতা নির্ভুল মূল্যায়নে সব মাদ্রাসার অধ্যক্ষ ও সুপারকে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড।

Advertisement

বুধবার (২ সেপ্টেম্বর) বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দাখিল ও আলিম-২০২৭ এর উত্তরপত্র মূল্যায়নের জন্য নির্ভুল ডাটাবেইজ করার লক্ষ্যে আপনার প্রতিষ্ঠানের যেসব শিক্ষক অবসর গ্রহণ করেছেন/মৃত্যু বরণ করেছেন/অন্যত্র বদলি হয়েছেন/স্বেচ্ছায় চাকুরি ছেড়ে দিয়েছেন/বোর্ড থেকে কালো তালিকাভুক্ত করা হয়েছে অথবা প্রতিষ্ঠানে খন্ডকালীন শিক্ষক হিসেবে কর্মরত আছেন তাদের নাম কর্তন করে eTIF সংশোধন করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

এতে আরও বলা হয়, eTIF সংশোধন না করার কারণে উত্তরপত্র মূল্যায়নে প্রধান পরীক্ষক/পরীক্ষক নিয়োগে জটিল পরিস্থিতির সৃষ্টি হয়। বোর্ড থেকে eTIF সংশোধন করার কোনো সুযোগ নেই। যেসব শিক্ষক এখন পর্যন্ত eTIF-ভুক্ত হয়নি তাদের তথ্য জরুরি ভিত্তিতে eTIF-এ অন্তর্ভুক্ত করতে হবে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।