বাকৃবিতে কেক কেটে এশিয়া পোস্টের শুভ উদ্বোধন

বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে অনলাইন ও মাল্টিমিডিয়াভিত্তিক সংবাদমাধ্যম ‘এশিয়া পোস্ট’। সততা নিষ্ঠা এবং অধ্যবসায়কে ধারণ করে দেশের সংবাদ মাধ্যমের জগতে এক নতুন পথচলা।
এ উপলক্ষে সোমবার (১১ মে) সন্ধ্যায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (বাকৃবিসাস) কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বাকৃবিসাসের নবনির্বাচিত যুগ্ম সম্পাদক মো লিখন ইসলামের সঞ্চালনায় উপস্থিত ছিলেন ডেপুটি রেজিস্ট্রার ড. মো. জহিরুল আলম, বাকৃবি সাংবাদিক সমিতির সভাপতি মুসদ্দিকুল ইসলাম তানভীর , সহ সভাপতি মো আমান উল্লাহ, কোষাধ্যক্ষ সুমন গাজী , দপ্তর সম্পাদক সাঈদা জাহান খুকি , তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো মেহেরাজ হোসেন ইমন, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আবু হানিফ , সদস্য সাইয়েদা গালিবা রুহী ও তাহমিনা সোনিয়া।
সভাপতি মুসদ্দিকুল ইসলাম তানভীর বলেন, মিডিয়ার ওপর মানুষের আস্থা ফিরিয়ে আনবে এশিয়া পোস্ট। বিশেষ করে সাংবাদিকরা এশিয়া পোস্টের মাধ্যমে বাস্তবধর্মী অনেক কিছু শেখার সুযোগ পাবে, যা তাদের পাঠ্যক্রম ও পেশাগত দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সবচেয়ে কম সময়ে নির্ভুল তথ্য মানুষের সামনে উপস্থাপন করবে এইটাই কামনা করছি ।
বাকৃবিসাসের সাবেক সাধারণ সম্পাদক ও নবনির্বাচিত সহ সভাপতি মো আমান উল্লাহ বলেন , সাংবাদিকদের প্রতি মানুষের যে নেতিবাচক ধারণা তৈরি হয়েছে সেটি পলাশ মাহমুদ ভাইয়ের হাত ধরে এশিয়া পোস্ট দূর করতে সক্ষম হবেন বলেও আশা করি । মূলধারার গণমাধ্যমগুলোর দায়িত্ব মানুষের আস্থা ফিরিয়ে আনা। আমি আশা করি, এশিয়া পোস্ট বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে সেই আস্থার জায়গাটি ধরে রাখতে পারবে।