logo
‎রুয়েটে এশিয়া পোস্টের উদ্বোধনী অনুষ্ঠান

‘দ্রুত গ্রহণযোগ্য সংবাদমাধ্যমে পরিণত হবে এশিয়া পোস্ট’

‘দ্রুত গ্রহণযোগ্য সংবাদমাধ্যমে পরিণত হবে এশিয়া পোস্ট’
‎রুয়েটে এশিয়া পোস্টের উদ্বোধনী অনুষ্ঠান

‎নিরপেক্ষ সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে অনলাইন ও মাল্টিমিডিয়াভিত্তিক সংবাদমাধ্যম এশিয়া পোস্ট।

এ উপলক্ষে সোমবার (১১ মে) রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) ক্যাফেটেরিয়াতে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

‎কেক কেটে অনুষ্ঠান সূচনা করেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ দফতরের পরিচালক অধ্যাপক ড. মো: রবিউল ইসলাম সরকার।

‎

তিনি বলেন, নতুন একটি সংবাদমাধ্যম এশিয়া পোস্ট যাত্রা শুরু করতে যাচ্ছে। আশা করি তারা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে এই বিশ্ববিদ্যালয়কে সামনের দিকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাদের উত্তরোত্তর মঙ্গল কামনা করি। আশা প্রকাশ করছি, এটি দ্রুত একটি গ্রহণযোগ্য ও জনপ্রিয় নিউজ পোর্টালে পরিণত হবে।

‎অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের সভাপতি মনির হোসেন মাহিন, রাজশাহী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির সভাপতি সোহাগ রানা, রুয়েট রিপোর্টার্স ইউনিটির সভাপতি রাকিবুল হাসান নুর, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্লাবের নেতৃবৃন্দ ও বিশ্ববিদ্যালয়ে কর্মরত বিভিন্ন সংবাদমাধ্যম সাংবাদিকরা।