পিসিআইইউ মিডিয়া ক্লাবের সভাপতি সৌরভ, সম্পাদক সাইফুল

পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (পিসিআইইউ) মিডিয়া ক্লাবের তৃতীয় কার্যনির্বাহী পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে সৌরভ মজুমদার (৩০ ব্যাচ) এবং সাধারণ সম্পাদক পদে কাজী মোহাম্মদ সাইফুল হাসান (৩১ ব্যাচ) বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
বুধবার (৮ এপ্রিল) অনুষ্ঠিত এ নির্বাচনে উল্লিখিত দুটি পদে অন্য কোনো প্রার্থী না থাকায় নির্বাচন কমিশন তাদের বিজয়ী ঘোষণা করে। এর মাধ্যমে ক্লাবটির নতুন নেতৃত্বে দায়িত্ব নিচ্ছেন সৌরভ মজুমদার ও কাজী মোহাম্মদ সাইফুল হাসান।
প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মাইনুল হাসান চৌধুরী ফলাফল ঘোষণা করেন। এ সময় প্রধান উপদেষ্টা দিলরুবা আক্তারসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
নবনির্বাচিত নেতারা ক্লাবের কার্যক্রম আরও গতিশীল ও সৃজনশীল করার প্রত্যয় ব্যক্ত করেছেন। পাশাপাশি শিক্ষার্থীদের সাংবাদিকতা চর্চা ও দক্ষতা উন্নয়নে বিভিন্ন উদ্যোগ নেওয়ার আশাবাদ ব্যক্ত করেন।