ছয় দাবিতে ঢাবিতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মৌন মানববন্ধন

ছয় দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মৌন মানববন্ধন করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার নেতাকর্মীরা।
সোমবার (১ জুন) বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভবনের গেটে মৌন মানববন্ধন করেন তারা।
এ সময় তারা ৬টি দাবি উপস্থাপন করেন। দাবিগুলো হলো—
১. সারা বাংলাদেশে ছাত্রলীগের সকল শিক্ষার্থীর অবৈধ বহিষ্কারাদেশ ও মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে।
২. বাংলাদেশ ছাত্রলীগের সকল রাজবন্দির ‘শ্যোন অ্যারেস্ট’ বন্ধ করে নিঃশর্ত মুক্তি দিতে হবে।
৩. হামের টিকার অর্থ আত্মসাৎ করে সুপরিকল্পিতভাবে ৬ শতাধিক শিশুহত্যার অভিযোগে অভিযুক্ত পলাতক ইউনূসের ফাঁসি এই বাংলার মাটিতে নিশ্চিত করতে হবে।
৪. নারী ও শিশু হত্যাকারী, ধর্ষক, মাদ্রাসায় শিশু বলাৎকারকারী এবং অনলাইনে নারী হেনস্তাকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
৫. কোটা আন্দোলনের নামে শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণা করে ক্ষমতা দখলকারীদের অবৈধ প্রজ্ঞাপনের মাধ্যমে দলীয় নিয়োগ বন্ধ করতে হবে। এবং
৬. শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে মব সৃষ্টি করে শিক্ষক লাঞ্ছনাকারীদের চিহ্নিত করে বিচারের আওতায় এনে শিক্ষাগুরুর মর্যাদা ফিরিয়ে দিতে হবে।
এ সময় ঢাবি ছাত্রলীগের উপ আন্তর্জাতিক সম্পাদক শেখ মোহাম্মদ নাঈম, স্কুলছাত্র বিষয়ক সম্পাদক শিবলী সাদিক, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক রাজিব জামান, বিজয় একাত্তর হল ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মুহিবুল ইসলাম, মহসীন হল ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক সাব্বির হোসাইন খোকা এবং স্যার এ এফ রহমান হল ছাত্রলীগের উপ-সাংস্কৃতিক সম্পাদক ইমরান হোসাইন উপস্থিত ছিলেন।
.png)


