কারিগরির এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশনা

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এইচএসসি (বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) এবং ডিপ্লোমা-ইন-কমার্স সাপ্লিমেন্টারি পরীক্ষার উত্তরপত্র ব্যবহার নিয়ে জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রকৌশলী মো. আবুল কালাম আজাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
এতে বলা হয়, ২০২৬ সালের এইচএসসি (বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) এবং ডিপ্লোমা-ইন-কমার্স সাপ্লিমেন্টারি পরীক্ষায় ইংরেজি প্যাটার্নের ‘২৬’ কোডের উত্তরপত্র ব্যবহার করতে হবে। পাশাপাশি উত্তরপত্রের লিথো টপ পার্টে কক্ষ পরিদর্শকের স্বাক্ষরের পরিবর্তে নাম লিখতে হবে।
কোনোক্রমেই বাংলা প্যাটার্নের ‘২৫’ কোডের উত্তরপত্র ব্যবহার করা যাবে না। বিষয়টিকে ‘অতীব জরুরি’ হিসেবে উল্লেখ করে সংশ্লিষ্ট সবাইকে তা কঠোরভাবে অনুসরণের নির্দেশ দিয়েছে বোর্ড।


