logo

রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ে শিল্পা চাকমা উচ্চশিক্ষা বৃত্তির আবেদন আহ্বান

রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ে শিল্পা চাকমা উচ্চশিক্ষা বৃত্তির আবেদন আহ্বান
ছবি: বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে নেওয়া

রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের প্রয়াত শিক্ষার্থী শিল্পা চাকমার স্মরণে প্রবর্তিত ‘শিল্পা চাকমা উচ্চশিক্ষা বৃত্তি’র আওতায় ২০২৭ সালের জন্য আবেদন আহ্বান করা হয়েছে। ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে পরিচালিত এ বৃত্তির আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা ২০২৭ সালের শীতকালীন সেমিস্টারে রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, ব্যবসায় প্রশাসন ও ফ্যাশন ডিজাইন বিভাগে স্নাতক পর্যায়ে শতভাগ বৃত্তিতে অধ্যয়নের সুযোগ পাবেন।

উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীরা নির্ধারিত যোগ্যতা ও শর্ত পূরণসাপেক্ষে এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় অংশগ্রহণের সুযোগ সম্প্রসারণের পাশাপাশি তাদের সৃজনশীল ও পেশাগত দক্ষতা বিকাশে সহায়তা করা এ বৃত্তির অন্যতম উদ্দেশ্য।

Advertisement

রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান রবিন খান বলেন, আমাদের উদ্দেশ্য, শিল্পা চাকমার স্মৃতিকে উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টির একটি স্থায়ী উদ্যোগে রূপ দেওয়া। ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের মেধা ও সম্ভাবনা বিকাশের মাধ্যমে তাদের শিক্ষা ও পেশাগত জীবনে এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি করাই এ বৃত্তির মূল লক্ষ্য।

বৃত্তির জন্য আবেদনের শেষ তারিখ ৩০ নভেম্বর ২০২৬। আগ্রহী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত অনলাইন আবেদন ফরমের মাধ্যমে আবেদন করতে পারবেন। বৃত্তির শর্ত, যোগ্যতা, নির্বাচনপ্রক্রিয়া ও আবেদনসংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিভাগে ০১৩২৩৭২৮৮৮১ নম্বরে যোগাযোগ করা যাবে।

অনলাইন আবেদন: https://tuca.edu.bd/shilpachakmascholarshipform/

শিল্পা চাকমা ছিলেন রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থী। ২০২২ সালের আগস্টে কক্সবাজারে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনি। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার স্মৃতিকে অম্লান রাখতে এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় অংশগ্রহণে সহায়তা করতে ২০২২ সালে তার নামে ‘শিল্পা চাকমা উচ্চশিক্ষা বৃত্তি’ প্রবর্তন করে রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়।

বিস্তারিত জানতে ভিজিট করুন: www.tuca.edu.bd এবং বিশ্ববিদ্যালয়ের ফেসবুক, লিংকডইন অনুসরণ করুন।