Advertisement

দিনাজপুর বোর্ডে পাসের হার ৫৮.৫ শতাংশ

এশিয়া পোস্ট নিউজ
দিনাজপুর বোর্ডে পাসের হার ৫৮.৫ শতাংশ
শিক্ষার্থীদের উচ্ছ্বাস। ছবি : সংগৃহীত

এসএসসি পরীক্ষায় দিনাজপুর শিক্ষা বোর্ডে ৫৮ দশমিক ৫ শতাংশ পরীক্ষার্থী পাস করেছেন। এ বছর জিপিএ-৫ পেয়েছেন ১৩ হাজার ৬৩৯ জন। গতবছর এ বোর্ডে পাসের হার ছিলো ৬৭ দশমিক ৩ শতাংশ। সে হিসেবে এ বছর পাসের হার এ বছর কমেছে।

Advertisement

সোমবার (১০ আগস্ট) এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এদিন সকাল ১০টায় ফল প্রকাশ উদ্বোধন করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। সব শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে নিজ নিজ বোর্ডের ফল পাওয়া যাচ্ছে।

দিনাজপুর বোর্ড সূত্রে পাওয়া পরিসংখ্যান অনুযায়ী, এ বছর আটটি জেলার মোট ২ হাজার ৮১৪টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ১ লাখ ৮০ হাজার ৭৫২ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এদের মধ্যে সব মিলিয়ে পাস করেছে মাত্র ১ লাখ ৪ হাজার ৯২৫ জন শিক্ষার্থী। গত বছর অর্থাৎ ২০২৫ সালের ফলাফলে এই পাসের হার ছিল ৬৭ দশমিক শূন্য ৩ শতাংশ।

এ বছর এসএসসি ও সমমান ২০২৬-এ ১১টি বোর্ডে গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। মোট জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী। ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে এসএসসিতে গড় পাসের হার ৬৪ দশমিক ০৫ শতাংশ। পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেদের চেয়ে এগিয়ে মেয়েরা। মোট জিপিএ-৫ পেয়েছে ৬৩ হাজার ৮৯৬ জন ছাত্রী।

​এদিকে মাদ্রাসা বোর্ডে দাখিলে পাসের হার ৫৫ দশমিক ৪৯ শতাংশ এবং কারিগরি বোর্ডে পাসের হার ৫৮ দশমিক ২০ শতাংশ। সাধারণ বোর্ডে বিভাগভিত্তিক পাসের হারে বিজ্ঞানে ৮১ দশমিক ২৩ শতাংশ। প্রাথমিকে মানবিকে ৪৮ দশমিক ৮২ শতাংশ এবং ব্যবসায় শিক্ষায় ৬৪ দশমিক ২৮ শতাংশ।

সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে সর্বোচ্চ পাসের হার রাজশাহীতে ৬৩ দশমিক ৬৭ শতাংশ। সর্বনিম্ন সিলেটে ৫১ দশমিক ৮৮ শতাংশ। এ বছর শতভাগ পাশ করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ৬৬৯টি এবং শূন্য পাশ প্রতিষ্ঠান ৩১২টি।

ফলাফল দেখবেন যেভাবে

শিক্ষা বোর্ড কর্তৃক প্রকাশিত ফল সংশ্লিষ্ট সব শিক্ষাপ্রতিষ্ঠানকে https://eduboardresults.gov.bdhttps://educationboardresults.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে সংগ্রহ করতে হবে।

সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে অনলাইনের মাধ্যমে প্রাপ্ত ফলাফল ডাউনলোড করে প্রকাশ করার জন্য ওই ওয়েবসাইটের ‘রেজাল্ট’ কর্নারে ক্লিক করে বোর্ড ও প্রতিষ্ঠানের ‘ইআইআইএন’ এর মাধ্যমে ফলাফল ডাউনলোড করতে হবে।

পরীক্ষার্থীরা স্ব স্ব শিক্ষাপ্রতিষ্ঠান থেকেও ফলাফল সংগ্রহ করতে পারবে।

পরীক্ষার্থীরা শিক্ষা বোর্ডগুলোর কমন ওয়েবসাইট https://eduboardresults.gov.bd ও https://educationboardresults.gov.bd এবং সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটের মাধ্যমে ফলাফল সংগ্রহ করতে পারবেন।

এ ছাড়া যে কোনো মোবাইল নম্বর থেকে ১৬১৪০ অথবা ১৬২২২ নম্বরে এমএমএস পাঠানোর মাধ্যমে ফলাফল সংগ্রহ করতে পারবেন।

এসএমএস-এর মাধ্যমে ফলাফল জানতে এসএসসি <স্পেস> বোর্ডের নামের প্রথম তিন অক্ষর <স্পেস> রোল নম্বর <স্পেস> পরীক্ষার বছর লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে।

উদাহরণ-এসএসসি ঢা ১২৩৪৫৬ ২০২৬ লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে।

পুনর্নিরীক্ষণ আবেদন

ফলাফলে সংক্ষুব্ধ পরীক্ষার্থীরা আগামী ১১ আগস্ট থেকে ১৭ আগস্ট পর্যন্ত অনলাইনের মাধ্যমে খাতা পুনর্নিরীক্ষণের (চ্যালেঞ্জ) আবেদন করতে পারবে। এ সংক্রান্ত নির্দেশিকা শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানা যাবে। কোনো শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় কিংবা পত্রিকা অফিসে সরাসরি এসে ফলাফল পাওয়া যাবে না।