logo

জবিতে ‘ভাইস চ্যান্সেলরস গবেষণা’ পুরস্কার পাচ্ছেন অধ্যাপক জাহান কবীর

জবিতে ‘ভাইস চ্যান্সেলরস গবেষণা’ পুরস্কার পাচ্ছেন অধ্যাপক জাহান কবীর

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সামাজিক বিজ্ঞান অনুষদ থেকে ‘ভাইস-চ্যান্সেলরস গবেষণা পুরস্কার ২০২৩-২০২৪’-এর জন্য মনোনীত হয়েছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. শাহ মো. নিস্তার জাহান কবীর।

বৃহস্পতিবার (২ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের গবেষণা পরিচালক অধ্যাপক ড. ইমরানুল হক স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে তাকে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, ২০২৩ সালে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জার্নাল ‘ইন্টারন্যাশনাল জার্নাল অব আরব অ্যান্ড মুসলিম’-এ প্রকাশিত তার গবেষণা প্রবন্ধ ‘দে আর আস: অরিয়েনটালিস্ট পাসফেকটিভ চ্যালেঞ্জ ইন নিউজিল্যান্ড নিউজপেপার ক্যাভারেজ’ এর জন্য তাকে এই পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, তার এই অর্জন বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি উজ্জ্বল করেছে এবং শিক্ষক-শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করবে। বুধবার (৮ এপ্রিল) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ একাডেমিক ভবনের ১১তলায় জেএনইউ কনফারেন্স হলে এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তাকে এ পুরস্কার প্রদান করা হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং বিশেষ অতিথি হিসেবে ট্রেজারার উপস্থিত থাকবেন। এ ছাড়াও বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক ও বিভাগীয় চেয়ারম্যানরা অনুষ্ঠানে অংশ নেবেন বলে জানা গেছে।