Advertisement

পরিবারের সদস্যদের দিয়ে এসএসসির খাতা দেখিয়ে বিপাকে শিক্ষক

এশিয়া পোস্ট ডেস্ক
পরিবারের সদস্যদের দিয়ে এসএসসির খাতা দেখিয়ে বিপাকে শিক্ষক
ssc

২০২৬ সালের এসএসসি পরীক্ষার গণিত বিষয়ের উত্তরপত্র (ওএমআর) পরিবারের সদস্যদের দিয়ে মূল্যায়ন করার কারণে শাহজাহান নামে এক শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।

Advertisement

শিক্ষক শাহজাহান মানিকগঞ্জের সাটুরিয়ার দড়গ্রাম উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হিসেবে কর্মরত।

সোমবার (১ জুন) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানুর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে কেন বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তার জবাব বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে পাঠানোর জন্য বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এসএসসির গণিত পরীক্ষার (বিষয় কোড-১০৭) উত্তরপত্র পরিবারের সদস্যদের দিয়ে বৃত্ত ভরাট করা হয়, যার ভিডিও/স্থির চিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং প্রাথমিক তদন্তে তা প্রমাণিত হয়। এমন কার্যকলাপের ফলে শিক্ষা বোর্ডের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে এবং পরীক্ষার্থীদের মনে ব্যাপক অসন্তোষ সৃষ্টি হয়েছে।

আরও বলা হয়, পরীক্ষার উত্তরপত্র প্রধান পরীক্ষক/পরীক্ষক ছাড়া অন্য কোনো ব্যক্তি, শিক্ষার্থী বা পরিবারের অন্য কোনো সদস্যকে দিয়ে বৃত্ত ভরাট/পূরণ করানো বা মূল্যায়ন করা শাস্তিযোগ্য অপরাধ।