ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরু

এশিয়া পোস্ট নিউজ, ঢাকা কলেজ
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরু
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির লোগো। ছবি: সংগৃহীত

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ২০২৫–২৬ শিক্ষাবর্ষে অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরু হয়েছে।

রোববার (৫ জুলাই) থেকে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে তাদের প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন।

মোট আসন ১১ হাজার ২৯০টি। এর মধ্যে কলা ও সমাজবিজ্ঞানে ৪ হাজার ৪৯৮টি, বিজ্ঞানে ৪ হাজার ৭৯৫টি, ব্যবসায় ১ হাজার ৯৯৭টি আসন রয়েছে। ভর্তি পরীক্ষা হবে এমসিকিউ পদ্ধতিতে। ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে ন্যূনতম ৪০ নম্বর প্রয়োজন। তবে কাঙ্ক্ষিত বিষয় পেতে হলে নির্ধারিত বিষয়ে অন্তত ৫ নম্বর পেতে হবে।

কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা ১১ জুলাই বিকেল ৩টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। ব্যবসা শিক্ষা ও বিজ্ঞান ইউনিটের পরীক্ষা দুই শিফটে ১৭ জুলাই হবে। এদিন বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে বিজ্ঞান ইউনিটের আর বিকেল ৩টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্যবসায় শিক্ষার পরীক্ষা হবে।

ভর্তি পরীক্ষা শেষে আগামী ৬ সেপ্টেম্বর থেকে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের নিয়মিত ক্লাস শুরু হবে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে।

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সংযুক্ত সরকারি সাত কলেজের মধ্যে রয়েছে ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, সরকারি বাঙলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজ।