logo

এসএসসিতে বৃত্তি পেলেন যারা, তালিকা দেখুন

এসএসসিতে বৃত্তি পেলেন যারা, তালিকা দেখুন
এসএসসির ফলাফল প্রকাশের পর শিক্ষার্থীদের আনন্দ। প্রথম আলোর ফাইল ছবি

চলতি বছরে এসএসসি ও সমমানের পরীক্ষায় বৃত্তিপ্রাপ্তদের তালিকা প্রকাশ করেছে ঢাকা ও ময়মনসিংহ শিক্ষা বোর্ড। সোমবার (১৯ অক্টোবর) সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড এ তালিকা প্রকাশ করে।

মেধা বৃত্তি প্রাপ্ত প্রত্যেক শিক্ষার্থী মাসিক ৬০০ টাকা ও সাধারণ বৃত্তি প্রাপ্ত প্রত্যেক শিক্ষার্থী মাসিক ৩৫০ টাকা হারে বৃত্তি পাবে।

বইপত্র ও যন্ত্রপাতি ক্রয় করার জন্য অনুদান হিসেবে মেধা বৃত্তি প্রাপ্ত প্রত্যেক শিক্ষার্থী প্রতিবৎসর ৯০০ টাকা ও সাধারণ বৃত্তি প্রাপ্ত প্রত্যেক শিক্ষার্থী প্রতিবৎসর ৪৫০ টাকা এককালীন অর্থ সাহায্য পাবে।

বৃত্তির শর্তাবলিতে বলা হয়

বৃত্তির গেজেটে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থী যে শিক্ষা প্রতিষ্ঠান থেকে পরীক্ষায় অংশগ্রহণ করে উত্তীর্ণ হয়েছে সে প্রতিষ্ঠানের নাম উল্লেখ করা হয়েছে এবং অধ্যক্ষ বা প্রধান শিক্ষকের প্রত্যয়নপত্র প্রদান সাপেক্ষে ভর্তিকৃত প্রতিষ্ঠান থেকে বিধি মোতাবেক বৃত্তির অর্থ উত্তোলন করতে হবে। সংশ্লিষ্ট শিক্ষার্থীদের সদাচরণ, বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি ও সন্তোষজনক পাঠোন্নতি সাপেক্ষে বৃত্তি প্রদান করা হবে। কোন শিক্ষার্থী উচ্চ শ্রেণিতে অধ্যয়নের জন্য অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি না হলে বৃত্তি পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবে না। এ বৃত্তিগুলোর সংখ্যা, হার ও মেয়াদ আপাত নির্ধারিত। প্রয়োজনবোধে সরকার কোন কারণ না দেখিয়েই তা পরিবর্তন বা বাতিল করতে পারবে।

আরও বলা হয়, বাংলাদেশের অভ্যন্তরে মঞ্জুরি (অনুমোদন) প্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানসমূহে বৃত্তি কার্যকর হবে। মঞ্জুরি (অনুমোদন) প্রাপ্ত নয় এমন কোন শিক্ষা প্রতিষ্ঠানে এ বৃত্তি কোনক্রমেই কার্যকর হবে না। কারণ সরকারি আইন অনুযায়ী অননুমোদিত শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থী বৃত্তি পাওয়ার যোগ্য নয় এবং অননুমোদিত শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নকাল পাঠ বিরতি (ব্রেক অব স্টাডি) হিসেবে গণ্য হবে।

সকল বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থী বিনা বেতনে অধ্যয়নের সুযোগ লাভ করবে। সরকারি অনুমোদিত কোন শিক্ষা প্রতিষ্ঠান বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীর নিকট থেকে মাসিক বেতন দাবি করতে পারবে না। তাদের নিকট মাসিক বেতন দাবি করলে ঐ শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঢাকা বোর্ডে বৃত্তি পেলেন যারা

Scholarship Dhaka

ময়মনসিংহ বোর্ডে বৃত্তি পেলেন যারা

Scholarship Mymensing

দিনাজপুর বোর্ডে বৃত্তি পেলেন যারা

Scholarship Dinajpur

সিলেট বোর্ডে বৃত্তি পেলেন যারা

Scholarship Sylhet