logo
Advertisement

বুয়েটের ভর্তি পরীক্ষার তারিখ প্রকাশ

এশিয়া পোস্ট প্রতিবেদক
এশিয়া পোস্ট প্রতিবেদক
বুয়েটের ভর্তি পরীক্ষার তারিখ প্রকাশ
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের লোগো। ছবি : বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১৬ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে এশিয়া পোস্টকে এ তথ্য জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. এনএম গোলাম জাকারিয়া।

গোলাম জাকারিয়া বলেন, আগামী ১৬ জানুয়ারি সকালে ইঞ্জিনিয়ারিং ও বিকেলে আর্কিটেক্টে ভর্তিচ্ছুদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। কবে নাগাদ ভর্তি আবেদন শুরু হবে, তা এখনো চূড়ান্ত হয়নি।

ভর্তি-সংক্রান্ত বিষয়ে যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে (www.buet.ac.bd) শিগগিরই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন রেজিস্ট্রার।

এদিকে, ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি প্রক্রিয়া সামনে রেখে ইতোমধ্যে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করেছে ১০টিরও বেশি বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয় ও এমআইএসটির ভর্তি পরীক্ষা চলতি বছরের ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হবে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২০২৭ সালের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে।