logo
Advertisement

একাদশে ভর্তির প্রথম ধাপের ফলাফল দেখবেন যেভাবে

এশিয়া পোস্ট প্রতিবেদক
এশিয়া পোস্ট প্রতিবেদক
একাদশে ভর্তির প্রথম ধাপের ফলাফল দেখবেন যেভাবে
মোবাইল ফোনে ফলাফল দেখছে শিক্ষার্থীরা। ছবি: গণমাধ্যম থেকে নেওয়া

একাদশে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত ৮ টায় এই ফল প্রকাশ করা হয়। ফলাফলে প্রথম ধাপে কলেজ সিলেকশন পেয়েছে ৯ লাখ ৮০ হাজার ৮১৫ জন। আবেদনকারীদের মধ্যে ১৪ হাজার ৪১৫ জন ভর্তির জন্য কোন কলেজ সিলেকশন পাননি।

এদিকে সর্বোচ্চ ফল জিপি ৫ পেয়েও ভর্তির জন্য কোনো কলেজে মনোনীত হয়নি ২ হাজার ২০৫ জন শিক্ষার্থী।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড, ঢাকা সূত্র জানা গেছে, ৯ লাখ ৯৫ হাজার ২৩০ জন শিক্ষার্থী একাদশে ভর্তি হতে অনলাইনে আবেদন করেছিলেন। তারা ৫৬ লাখ ১৫ হাজার ৫২৫ টি কলেজে চয়েস দিয়েছিলেন।

যেভাবে ফলাফল দেখবেন

একাদশ শ্রেণির ভর্তির ফল অনলাইনে দেখতে শিক্ষার্থীদের প্রথমে একাদশ শ্রেণির ভর্তির ওয়েবসাইটে https://xiclassadmission.gov.bd/ প্রবেশ করতে হবে। এরপর হোমপেজে থাকা ‘ভিউ রেজাল্ট’ অপশনে ক্লিক করতে হবে।

পরে এসএসসি বা সমমান পরীক্ষার রোল নম্বর, শিক্ষা বোর্ডের নাম, পাসের সাল ও রেজিস্ট্রেশন নম্বর দিতে হবে। এরপর স্ক্রিনে প্রদর্শিত ক্যাপচা কোড পূরণ করে ‘সাবমিট’ করলে ফল দেখা যাবে। সেখানে শিক্ষার্থী কোন কলেজে ভর্তির জন্য নির্বাচিত হয়েছেন, তা জানা যাবে।