প্রথম শ্রেণিতে থাকছে না ভর্তি পরীক্ষা
এশিয়া পোস্ট প্রতিবেদক

আগামী ২০২৭ শিক্ষাবর্ষ থেকে প্রথম শ্রেণিতে কোন ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে না। এক্ষেত্রে লটারির মাধ্যমে প্রথম শ্রেণিতে ভর্তি কার্যক্রম পরিচালনা করা হবে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সন্ধ্যায় শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার আব্দুল্লাহ শিবলী সাদিক বিষয়টি নিশ্চিত করেছেন।
এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি জানান, প্রথম শ্রেণীতে ভর্তি পরীক্ষা না থাকলেও প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের অন্যান্য সকল শ্রেণীতে ভর্তি পরীক্ষার মাধ্যমে ভর্তি করা হবে।
এ সময় তিনি এ বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল আগামী ১০ আগস্ট প্রকাশ করা হবে বলেও জানান।



