logo

সরকারি বাংলা কলেজে এশিয়া পোস্টের উদ্বোধন উদযাপন

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ, সরকারি বাংলা কলেজ
সরকারি বাংলা কলেজে এশিয়া পোস্টের উদ্বোধন উদযাপন
সরকারি বাংলা কলেজে এশিয়া পোস্টের উদ্বোধন উদযাপন

এশিয়া পোস্টেরর আনুষ্ঠানিক যাত্রাকে স্বাগত জানিয়ে আনন্দঘন আয়োজন করেছে বাংলা সরকারি কলেজ সাংবাদিক সমিতি (বাকসাস)।

সোমবার (১১ মে) সকালে কলেজ ক্যাম্পাসে কেক কাটার মাধ্যমে সংবাদমাধ্যমটির সফলতা ও সমৃদ্ধ ভবিষ্যৎ কামনা করা হয়।

অনুষ্ঠানে কলেজের প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, বিভিন্ন বিভাগের শিক্ষক এবং বাকসাসের সদস্যরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, দায়িত্বশীল ও তথ্যনির্ভর সাংবাদিকতার চর্চার মাধ্যমে ‘এশিয়া পোস্ট’ দেশের গণমাধ্যম অঙ্গনে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশাবাদী। একইসঙ্গে তারা মনে করেন, আধুনিক ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটি দ্রুত পাঠকের আস্থা অর্জন করতে সক্ষম হবে।

বাকসাস সভাপতি এইচ এম সাইফুল ইসলাম সাব্বির বলেন, বর্তমান সময়ে সত্যনিষ্ঠ ও জবাবদিহি সাংবাদিকতা সমাজের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। ‘এশিয়া পোস্ট’ তথ্য যাচাই, জনস্বার্থ রক্ষা এবং নৈতিক সাংবাদিকতার মানদণ্ড অনুসরণ করে একটি বিশ্বাসযোগ্য সংবাদমাধ্যম হিসেবে নিজেদের অবস্থান তৈরি করবে। গণমাধ্যম যেন কোনো বিশেষ গোষ্ঠী বা স্বার্থের প্রভাবমুক্ত থেকে সাধারণ মানুষের কথা তুলে ধরতে পারে—সেটিই হওয়া উচিত সাংবাদিকতার মূল লক্ষ্য।

সংগঠনের সাধারণ সম্পাদক শিহাব আল নাছিম বলেন, নতুন এই সংবাদমাধ্যমের পথচলা দেশের মিডিয়া জগতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। ‘এশিয়া পোস্ট’ সাহসিকতার সঙ্গে সত্য তুলে ধরবে এবং মানুষের কথা বলার একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্মে পরিণত হবে।