logo

আঞ্চলিক কর্মকর্তাদের একগুচ্ছ জরুরি নির্দেশনা দিল মাউশি

আঞ্চলিক কর্মকর্তাদের একগুচ্ছ জরুরি নির্দেশনা দিল মাউশি
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। ছবি: এশিয়া পোস্ট গ্রাফিক্স

শিক্ষার্থীদের রাতের বেলায় পড়াশোনায় মনোযোগী করতে বিশেষ সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

এ ছাড়া মাদকের কুফল-সংক্রান্ত প্রচার-প্রচারণা এবং কিশোর গ্যাং নিয়ে সচেতনতা বৃদ্ধির কার্যক্রম অব্যাহত রাখতে নির্দেশনা দিয়েছে শিক্ষানীতি বাস্তবায়নকারী সরকারি এই প্রতিষ্ঠান।

এ-সংক্রান্ত তথ্য চেয়ে আঞ্চলিক পরিচালক ও উপপরিচালকদের কাছে নির্দেশনা পাঠিয়েছে মাউশি।

মঙ্গলবার (১৩ অক্টোবর) এক চিঠিতে এ নির্দেশনা দেয় মাউশির মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন উইং। চিঠিতে ছাত্র-ছাত্রীদের রাতে পড়াশোনায় মনোযোগী হওয়ার বিষয়ে সচেতনতা বৃদ্ধি-সম্পর্কিত তথ্যও পাঠাতে বলা হয়েছে।

মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন উইংয়ের চিঠিতে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের গত ২৩ আগস্ট তারিখের মাসিক সমন্বয় সভায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক নির্মিত মাদকবিরোধী ডকুমেন্টি ও থিম সং প্রদর্শন এবং মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা; শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় ইভটিজিং প্রতিরোধ ও ‘র‌্যাগ ডে’র নামে বিশৃঙ্খলা রোগে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এবং শিক্ষার্থীদের রাতে পড়াশোনায় মনোযোগী করার লক্ষ্যে সচেতনতা বাড়াতে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

কর্মকর্তাদের উদ্দেশে মাউশি বলছে, আপনার অঞ্চলের আওতাধীন জেলা ও উপজেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানের এসব সিদ্ধান্তের বাস্তবায়ন অগ্রগতি প্রতিবেদন আগামী ২৬ অক্টোবরের মধ্যে ই-মেইলে ([email protected]) পাঠাতে অনুরোধ করা হলো।