ভর্তি হতে কেউ আবেদন করেনি ১১ কলেজে
এশিয়া পোস্ট প্রতিবেদক

একাদশে ভর্তির ফল প্রকাশ করা হয়েছে আজ বুধবার রাত ৮ টায়। প্রকাশিত ফলাফলে দেখা গেছে ৯ লাখ ৮০ হাজার ৮১৫ জন ছাত্র-ছাত্রী কলেজে ভর্তির জন্য মনোনীত হয়েছেন। সারাদেশে একাদশে ভর্তি যোগ্য কলেজ ছিল ৮ হাজার ১৮০টি।
কিন্তু ফলাফলে দেখা গেছে, সারাদেশে বিভিন্ন শিক্ষা বোর্ডের ১১টি কলেজে ভর্তি হতে কোনো ছাত্র-ছাত্রী আগ্রহ দেখায়নি। শিক্ষার্থীরা এসব কলেজে কেউ আবেদন করেনি।
এর মধ্যে বরিশাল শিক্ষা বোর্ডে নয়টি ও চট্টগ্রাম বোর্ডের দুইটি কলেজ রয়েছে।
শিক্ষার মান, পাঠদান পরিবেশ, পরিচালনা সহ নানান বিষয় নিয়ে প্রশ্ন থাকায় প্রতিবছর বেশ কিছু কলেজ ভর্তির জন্য কোন শিক্ষার্থী পায় না। এ নিয়ে সমালোচনা থাকলেও তাদের বিরুদ্ধে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয় না।
ভর্তির জন্য কোন শিক্ষার্থী না পাওয়া কলেজগুলো-


