logo

এশিয়া পোস্টের উদ্বোধনে নোবিপ্রবির শিক্ষক-শিক্ষার্থীদের নতুন প্রত্যাশা

এশিয়া পোস্টের উদ্বোধনে নোবিপ্রবির শিক্ষক-শিক্ষার্থীদের নতুন প্রত্যাশা
এশিয়া পোস্টের উদ্বোধনে প্রত্যাশার কথা বলেছেন নোবিপ্রবির শিক্ষক-শিক্ষার্থীরা। ছবি: এশিয়া পোস্ট

‘নিরপেক্ষ সাংবাদিকতার অঙ্গীকারে আধুনিক গণমাধ্যম’ স্লোগানকে সামনে রেখে সোমবার (১১ মে) আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে অনলাইনভিত্তিক নিউজ পোর্টাল ও মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম ‘এশিয়া পোস্ট’। উদ্বোধনের আগেই বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকদের নজর কাড়তে সক্ষম হয়েছে সংবাদমাধ্যমটি।

উদ্বোধনী অনুষ্ঠানে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষক-শিক্ষার্থীরা এশিয়া পোস্টকে ঘিরে নিজেদের প্রত্যাশার কথা তুলে ধরেন।

তারা আশা প্রকাশ করেন, সত্য ও নিরপেক্ষতার পথে থেকে ইতিবাচক পরিবর্তন, প্রান্তিক মানুষের কথা এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো তুলে ধরার মাধ্যমে এশিয়া পোস্ট একটি আস্থার সংবাদমাধ্যম হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করবে।

ব্যবসায় প্রসাশন বিভাগের অধ্যাপক মাসুদ কাইয়ূম বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে এশিয়া পোস্ট সামনের কাতারে এগিয়ে থাকবে বলে বিশ্বাস করি। নিরপেক্ষ নয় আমরা চাই এশিয়া পোস্ট সঠিক তথ্য তুলে ধরুক।

কৃষি বিভাগের শিক্ষার্থী আবির আহাম্মেদ, মিডিয়া যখন দলীয় সাফাই গাইতে ব‍্যস্থ, তখনই আমরা খুঁজে চলেছি এমন মিডিয়া হাউস যারা জনগণের কণ্ঠস্বর হবে, সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে মন জয় করে নিবে। আশা রাখি এশিয়া পোস্ট এমনই একটি প্রতিষ্ঠান হিসাবে নিজেদের গড়ে তুলবে। এশিয়া পোস্টের প্রতি রইল শুভকামনা।

নোবিপ্রবি রিপোর্টার্স ইউনিটের সহসভাপতি ও আইন বিভাগের শিক্ষার্থী মো. হোসাইন বলেন, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে জনগণের আস্থা ও বিশ্বাসের নির্ভরযোগ্য ঠিকানা হয়ে উঠুক এই অনলাইন নিউজ পোর্টাল। নির্ভীক সাংবাদিকতা, ন্যায়নিষ্ঠ অবস্থান এবং দেশ ও জাতির কল্যাণে গঠনমূলক ভূমিকা রাখার মধ্য দিয়ে এশিয়া পোস্ট গণমাধ্যমে একটি শক্তিশালী ও সম্মানজনক অবস্থান তৈরি করবে এটাই প্রত্যাশা।

রসায়ন বিভাগের শিক্ষার্থী মো. কাইছার আহম্মদ আবিদ বলেন, জুলাইয়ের আন্দোলনের পথ ধরে সংবাদমাধ্যম যে স্বাধীনতা ও মুক্ত প্রকাশের অধিকার পুনরায় ফিরে পেয়েছে, তার সার্থক প্রয়োগ এশিয়া পোস্টের মাধ্যমে দেখতে চাই। সত্যনিষ্ঠ ও নির্ভুল সংবাদ পরিবেশন এবং সাধারণ মানুষের প্রত্যাশা, অভাব-অভিযোগ ও ন্যায্য দাবিগুলো দায়িত্বশীলতার সঙ্গে তুলে ধরার প্রত্যয়ে এশিয়া পোস্টকে জানাই আন্তরিক শুভকামনা ও অভিনন্দন।