মাদ্রাসা শিক্ষকদের আগস্টের বেতনের চেক হস্তান্তর
এশিয়া পোস্ট প্রতিবেদক

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন বেসরকারি মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের আগস্ট মাসের বেতন-ভাতার সরকারি অংশের (এমপিও) চারটি চেক সংশ্লিষ্ট ব্যাংকে হস্তান্তর করা হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের অর্থ শাখা থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে স্বাক্ষর করেছেন অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) মুহাম্মদ মোজাম্মেল হোসেন খান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষক-কর্মচারীদের আগস্ট মাসের বেতন-ভাতার সরকারি অংশের চারটি চেক বণ্টনকারী অগ্রণী ও রূপালী ব্যাংকের প্রধান কার্যালয় এবং জনতা ও সোনালী ব্যাংকের স্থানীয় কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।
শিক্ষক-কর্মচারীরা আগামী সেপ্টেম্বর মাসের পর সংশ্লিষ্ট ব্যাংক থেকে আগস্ট মাসের বেতন-ভাতার সরকারি অংশ উত্তোলন করতে পারবেন।


