logo
Advertisement

একাদশে ভর্তির আবেদন শেষ হচ্ছে রাতে

এশিয়া পোস্ট প্রতিবেদক
এশিয়া পোস্ট প্রতিবেদক
একাদশে ভর্তির আবেদন শেষ হচ্ছে রাতে
এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের পর শিক্ষার্থীদের উল্লাস। এখন একাদশে ভর্তির অপেক্ষায় শিক্ষার্থীরা। ছবি: গণমাধ্যম থেকে নেওয়া

একাদশ শ্রেণিতে ভর্তিচ্ছুদের অনলাইনে ভর্তির আবেদনের সময়সীমা শেষ হচ্ছে আজ (১৩ সেপ্টেম্বর) রাত ৮টায়। একই সঙ্গে পুনঃনিরীক্ষণে ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীদের আবেদন এবং পছন্দক্রম পরিবর্তনের সুযোগও আজ রাতে শেষ হবে।

ভর্তি নির্দেশিকা অনুসরণ করে একজন শিক্ষার্থী সর্বনিম্ন ৫টি এবং সর্বোচ্চ ১০টি কলেজ বা সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানে আবেদন করতে পারছেন।

আবেদনকৃত শিক্ষার্থীদের মধ্যে নির্বাচিতদের ফল প্রকাশ করা হবে আগামী ১৬ সেপ্টেম্বর রাত ৮টায়।

ফল প্রকাশের পর নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি নিশ্চয়ন প্রক্রিয়া ১৮ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত চলবে। নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি নিশ্চয়ন না করলে নির্বাচিত তালিকা ও আবেদন বাতিল বলে গণ্য হবে। তবে শিক্ষার্থীদের পছন্দক্রম অনুযায়ী প্রথম ধাপের মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে ১৯ সেপ্টেম্বর রাত ৮টায়।

একাদশ শ্রেণির চূড়ান্ত ভর্তি কার্যক্রম চলবে ২০ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত। এরপর আগামী ২৩ সেপ্টেম্বর থেকে সারাদেশে একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে।