logo
Advertisement

সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক শহীদুল আলম

এশিয়া পোস্ট নিউজ, সিলেট
সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক শহীদুল আলম
অধ্যাপক মো. শহীদুল আলম। ছবি: এশিয়া পোস্ট

সিলেট মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের দর্শন বিভাগের শিক্ষক ও সুনামগঞ্জের জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. শহীদুল আলম।

Advertisement

সোমবার (৩ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের (মাউশি) এক প্রজ্ঞাপনে তাকে এই দায়িত্ব দেওয়া হয়।

সিলেট শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মো. আনোয়ার হোসেন চৌধুরী অবসরে যাওয়ায় পদটি শূন্য হয়। পরে শূন্য পদে নতুন চেয়ারম্যান হিসেবে অধ্যাপক মো. শহীদুল আলমকে পদায়ন করা হয়।

শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তিনি নিজ বেতন ও বেতনক্রমে সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন। দায়িত্ব পালনকালে তিনি পদসংশ্লিষ্ট ভাতা ও অন্যান্য সুবিধা ভোগ করবেন। এ ছাড়া বিধি অনুযায়ী ভবিষ্য তহবিল, যৌথ বীমা এবং অন্যান্য তহবিলে চাঁদা দেবেন। সরকারি বাসস্থানের সুবিধা গ্রহণ করলে তিনি বাড়ি ভাড়া ভাতা পাবেন না এবং সরকারের প্রচলিত বিধি-বিধান ও আদেশ দ্বারা তার চাকরি নিয়ন্ত্রিত হবে।

জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

বিষয় :