এইচএসসির ফল নিয়ে নতুন যে তথ্য জানাল শিক্ষা বোর্ড

আগামী ৩১ অক্টোবর এইচএসসি ও সমমানের ফল প্রকাশিত হবে। এদিন বেলা ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সভা কক্ষে ফল প্রকাশ উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হবে।
সাংবাদিকদের সামনে ফলাফলের বিস্তারিত তুলে ধরবেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
আন্ত:শিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক সংশোধিত বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।
এর আগে রাজধানী সেগুন বাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলন করে ফল প্রকাশের খবর জানিয়েছিল শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়- শিক্ষা প্রতিষ্ঠানগুলো https://eduboardresults.gov.bd এবং https://educationboardresults.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে সংগ্রহ করতে পারবে।
প্রতিষ্ঠানসমূহকে অনলাইনের মাধ্যমে প্রাপ্ত ফলাফল ডাউনলোড করে প্রকাশ করার জন্য উক্ত ওয়েবসাইটের Result কর্ণারে ক্লিক করে বোর্ড ও প্রতিষ্ঠানের EIIN-এর মাধ্যমে ফলাফল ডাউনলোড করার পরামর্শ দিয়েছে শিক্ষা বোর্ড।
বিজ্ঞপ্তি আরো বলা হয়- https://eduboardresults.gov.bd ও https://educationboardresults.gov.bd এবং সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটের মাধ্যমে ছাত্র-ছাত্রীরা ফলাফল সংগ্রহ করতে পারবেন।
এছাড়াও, পরীক্ষার্থীরা যে কোনো মোবাইল নম্বর থেকে 16140 নম্বরে SMS প্রেরণের মাধ্যমে ফলাফল সংগ্রহ করতে পারবেন। SMS-এর মাধ্যমে ফলাফল জানতে HSC