logo
Advertisement

একাদশ শ্রেণিতে ক্লাস শুরুর দিন পেছাল

এশিয়া পোস্ট প্রতিবেদক
এশিয়া পোস্ট প্রতিবেদক
একাদশ শ্রেণিতে ক্লাস শুরুর দিন পেছাল
এসএসসির ফলাফল প্রকাশের পর বড়দের ফলাফল জানতে আগ্রহী একই বিদ্যালয়ের ছোট শিক্ষার্থীরাও। এখন একাদশে ভর্তির ফল প্রকাশের অপেক্ষায় শিক্ষার্থীরা। ছবি: প্রথম আলো

একাদশ শ্রেণিতে ক্লাস শুরুর তারিখ একদিন পিছিয়ে ২৪ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) ঢাকা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, একাদশ শ্রেণিতে ভর্তি নীতিমালা অনুযায়ী ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনের মাধ্যমে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস শুরু আগামী ২৩ সেপ্টেম্বর নির্ধারিত থাকলেও পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষ্যে এদিন দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান ছুটি থাকবে। তাই একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস শুরুর তারিখ আগামী ২৪ সেপ্টেম্বর পুনর্নির্ধারণ করা হয়েছে।

গত ২ সেপ্টেম্বর একাদশে ভর্তিচ্ছু ছাত্র-ছাত্রীদের অনলাইন আবেদন শুরু হয়। প্রায় ১০ লাখ শিক্ষার্থী এতে আবেদন করেন। আজ রাত ৮ টায় একাদশে ভর্তির ফল প্রকাশ করা হবে।